ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১১ শিশুসহ ৪১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে

2026-11-21T17:13:51+00:00
2026-11-21T17:13:51+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১১ শিশুসহ ৪১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম 
ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১১ শিশুসহ ৪১ জন নিহত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে সাতজন নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। শুক্রবার সৌদি বিমান বাহিনী এসব হামলা চালিয়েছে বলে চ্যানেলটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হামলায় হতাহত ব্যক্তিদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই দিনে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, শুক্রবার জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন হুথি যোদ্ধারা। তাঁর দাবি, হামলাগুলো ছিল ‘সরাসরি ও নিখুঁত’ এবং এতে সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সারী আরও বলেন, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ এবং লোহিত সাগর উপকূলের মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলার জবাবে এ পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

অন্যদিকে ইয়েমেনে যুদ্ধে জড়িত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানিয়েছে জোট।

তবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এমন পরিস্থিতিতে ইয়েমেনে হুথি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দুই পক্ষই একে অপরের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র: সিনহুয়া


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: