যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন স্থানে চালানো

2026-11-21T11:09:04+00:00
2026-11-21T11:09:04+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এএম 
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬
যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবারের হামলায় কয়েকটি স্থানে একাধিক ‘সশস্ত্র যোদ্ধাকে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এর এক দিন আগে মধ্য গাজায় বিরল এক স্থল অভিযান শেষ করার কথা জানায় বাহিনীটি।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শুক্রবার মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিম অংশে ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

কাছাকাছি অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর তারা দুটি করে মরদেহ গ্রহণ করেছে।

এ ছাড়া দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরে একটি তাঁবু লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। একই দিনে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান আরও একজন।

আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলার পর তারা আরও দুটি মরদেহ গ্রহণ করেছে।

হামলার বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে কয়েক দফা হামলা চালিয়ে একাধিক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানায়, মধ্য গাজায় ট্যাংক নিয়ে পরিচালিত স্থল অভিযান শেষ হয়েছে। আগের দিন শুরু হওয়া ওই অভিযানে হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকার কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব এলাকা যুদ্ধবিরতির পর নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অবস্থিত। এই রেখার মাধ্যমে গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো আলাদা করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি ‘সন্ত্রাসী সুড়ঙ্গ’ ধ্বংস করতেই ওই স্থল অভিযান চালানো হয়েছিল।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: