মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় বিষাক্ত মদপানের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জনের বেশি।

2026-11-21T10:51:07+00:00
2026-11-21T10:51:07+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৫১ এএম 
মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি
ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় বিষাক্ত মদপানের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জনের বেশি। স্থানীয়ভাবে তৈরি মদে মিথানল মিশে থাকার কারণে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত ৪৮ ঘণ্টায় অসুস্থদের শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের বেশির ভাগই চান্দেল জেলার চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিও রয়েছেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিষাক্ত মদপানের পর কয়েকজন নিজ বাড়িতেই মারা যান। অন্যদের হাসপাতালে নেওয়ার পথে অথবা চাকপি কারংয়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা যে মদপান করেছিলেন বলে অভিযোগ উঠেছে, তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল। মদটি চান্দেল জেলায় তৈরি বা চোলাই করা হয়নি। এ ঘটনা নিয়ে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার চান্দেলের উপকমিশনার জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেন। এতে বলা হয়, মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎসের যেকোনো ধরনের মদ্যপান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে প্রশাসন। মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়েছে।

এ ঘটনার পর বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান এবং ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে সন্দেহজনক ভেজাল মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

মুখ্যমন্ত্রী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: