ইউক্রেনের পিছনে আর কত ব্যয় করবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে ইউরোপীয় দেশগুলোর বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, রাশিয়া

2026-11-20T16:27:10+00:00
2026-11-20T16:27:10+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধের বদলে অস্ত্র সহায়তা
ইউক্রেনের পিছনে আর কত ব্যয় করবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম 
ইউক্রেনের পিছনে আর কত ব্যয় করবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের
ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে ইউরোপীয় দেশগুলোর বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, রাশিয়া এখন শান্তি আলোচনায় আগ্রহী। তাই কিয়েভকে দীর্ঘদিন ধরে অস্ত্র ও অর্থ দিয়ে যাওয়ার পরিবর্তে যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিনে ইউক্রেনের মিত্রদের এক বৈঠকে ফোনে যুক্ত হন ট্রাম্প। আলোচনায় অংশ নেওয়া ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো এ খবর প্রকাশ করেছে।

ফোনালাপে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসা ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনকে সহায়তাকারী বিভিন্ন দেশের এই জোটের মাধ্যমে কিয়েভকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।

আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, যুদ্ধে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, যে যুদ্ধের অবসান হওয়া দরকার, সেখানে দেশগুলো অর্থ ব্যয় করে যাচ্ছে। তাঁর দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার বিষয়ে আন্তরিক এবং ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।

তবে ইউক্রেনকে অর্থায়ন বন্ধে ইউরোপীয় দেশগুলোকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন—এমন খবর নাকচ করেছেন মার্কিন কর্মকর্তারা। তাঁদের বক্তব্য, এ ধরনের দাবি সঠিক নয়। ট্রাম্পের প্রধান লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো।

হোয়াইট হাউসের এক কর্মকর্তাও ফোনালাপে ট্রাম্পের মনোভাবকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের ভয়াবহ মানবিক ও আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, মানুষের প্রাণহানি ও অর্থ ব্যয়ের দিক থেকে এই যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। তাই সবারই শান্তির জন্য কাজ করা উচিত। কারণ, যুদ্ধ বন্ধ হলে মানুষের জীবন বাঁচবে এবং বিপুল অর্থ সাশ্রয় হবে। সেই অর্থ নিজেদের দেশের প্রতিরক্ষা ও সমৃদ্ধিতে ব্যয় করা সম্ভব হবে।’

ট্রাম্পের বক্তব্যে ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি দেশটিকে সামরিক সহায়তা দেওয়ার ব্যয় নিয়েও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: