ইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও

2026-11-20T14:41:26+00:00
2026-11-20T14:41:26+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৪১ পিএম 
ইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় ইসরায়েল
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে কয়েক দিনের সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মত করানোর চেষ্টা করছেন তিনি।

চ্যানেল ১৩-এর প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে হামলার পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনাটি অনুমোদনও পেয়েছে। এখন কেবল অভিযানের সময় নির্ধারণ বাকি।

ওই কর্মকর্তা বলেন, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

তবে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল ১২-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক কৌশল হিসেবে তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলো।

প্রতিবেদন অনুযায়ী, সেন্টকমের তৈরি করা হামলার পরিকল্পনার জবাবে ইরান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা বিশ্লেষণ করছে মার্কিন প্রশাসন।

বিশেষ করে এমন সামরিক অভিযান চালানোর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, যাতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় ইরানের বড় ধরনের পালটা হামলার ঝুঁকি এড়ানো যায়। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানতে চাওয়া হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: