সুপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুপারসনিক গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস

2026-11-19T19:07:54+00:00
2026-11-19T19:07:54+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সুপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম 
সুপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান
সুপারসনিক গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৩ সুপারসনিক গতিতে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যভেদে উচ্চমাত্রার নির্ভুলতা রয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার পরিধি বাড়াবে। এর ফলে দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সামরিক কর্তৃপক্ষ।

ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পরীক্ষা প্রত্যক্ষ করেন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

পরীক্ষায় সাফল্যের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা।

দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এই সাফল্যে অবদান রাখা ব্যক্তিদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তাঁরা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: