হরমুজে আবারও মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী

2026-11-18T19:00:09+00:00
2026-11-18T19:00:46+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে আবারও মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম 
হরমুজে আবারও মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইরান
হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি এমকিউ-৯ ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে সেটি ভূপাতিত করা হয়।

তবে ড্রোনটি কীভাবে ধ্বংস করা হয়েছে, এর ধ্বংসাবশেষ কোথায় পড়েছে কিংবা কোন ধরনের সামরিক বা নজরদারি মিশনে সেটি নিয়োজিত ছিল—এসব বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানের সেনাবাহিনী। এদিকে ইরানের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক চালকবিহীন আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে এর। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানে ড্রোনটি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে সামরিক উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যে মার্কিন ড্রোন ভূপাতিতের ইরানি দাবি দুই দেশের সংঘাতের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আল-জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: