পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন ট্রাম্পের, বৈঠকে আলোচনায় ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতেই পুতিনকে ‘আমার বন্ধু’ বলে

2026-11-19T12:06:41+00:00
2026-11-19T12:06:41+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন ট্রাম্পের, বৈঠকে আলোচনায় ইরান যুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন ট্রাম্পের, বৈঠকে আলোচনায় ইরান যুদ্ধ
চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতেই পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার এ সাক্ষাৎ হয়। পরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে নিয়ে তাঁদের ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে।

বৈঠকে পুতিনকে ট্রাম্প বলেন, তাঁদের মধ্যে বহু বছরের চমৎকার সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা একে অপরকে চেনেন। এই আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক কিছু অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস প্রকাশিত ভিডিওতে বৈঠকের শুরুতে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। এ সময় পুতিনের কানে সংক্ষেপে কিছু বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে তাঁকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’

এদিকে, তিন নেতার সম্ভাব্য বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ গুরুত্ব পেতে পারে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে বড় ধরনের হামলা আপাতত বন্ধ থাকলেও সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি।

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, আসন্ন আলোচনায় বিশ্বশান্তিসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিন নেতা বিস্তারিত মতবিনিময় করবেন।

ইরান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেওয়া শর্ত মেনে নিতে রাজি নয় তেহরান। এমন পরিস্থিতিতে সংঘাত নিরসনে রাশিয়া ও চীনের সহযোগিতা চাইতে পারেন ট্রাম্প। দেশ দুটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইরানের তেল কিনে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে চীন।

অন্যদিকে, বেইজিং চায় যুদ্ধের অবসান হোক এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হোক। যুদ্ধ শুরুর আগে চীনের অপরিশোধিত তেলের এক-তৃতীয়াংশের বেশি এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।

এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের কারণে লাভবান হয়েছে রাশিয়া। ফলে ইরান যুদ্ধ ঘিরে তিন দেশের স্বার্থ ও কূটনৈতিক অবস্থান এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: