ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সতর্কতা, ‘ডার্টি বোমা’ নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে দেশে ও দেশের বাইরে ইরানের প্রাণঘাতী হামলা ও ষড়যন্ত্রের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছেন দেশটির জাতীয়

2026-11-19T10:53:57+00:00
2026-11-19T10:53:57+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সতর্কতা, ‘ডার্টি বোমা’ নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম 
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সতর্কতা, ‘ডার্টি বোমা’ নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে দেশে ও দেশের বাইরে ইরানের প্রাণঘাতী হামলা ও ষড়যন্ত্রের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। কথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি এ উদ্বেগের কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির এক শুনানিতে বক্তব্য দেওয়ার সময় এই সতর্কবার্তা দেন ক্লেটন। ‘হোমল্যান্ডে বিশ্বব্যাপী হুমকি: ৯/১১-এর ২৫ বছর পর’ শীর্ষক শুনানিতে তিনি বলেন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী তৎপরতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে কী ধরনের সুনির্দিষ্ট তথ্য রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। কথিত ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা সম্পর্কেও নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি।

শুনানিতে ক্লেটনের পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইন মুলিন এবং এফবিআইয়ের উপপরিচালক ক্রিস্টোফার রাই।

সূত্র: আল-জাজিরা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: