যুদ্ধের স্থায়ী অবসান না হলে পরমাণু স্থাপনায় আইএইএকে ঢুকতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়ী অবসান এবং যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

2026-11-16T14:05:06+00:00
2026-11-16T14:05:06+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধের স্থায়ী অবসান না হলে পরমাণু স্থাপনায় আইএইএকে ঢুকতে দেবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:০৫ পিএম 
যুদ্ধের স্থায়ী অবসান না হলে পরমাণু স্থাপনায় আইএইএকে ঢুকতে দেবে না ইরান
মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়ী অবসান এবং যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ অবস্থানের কথা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গরিবাবাদি বলেন, ‘ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা এসব স্থাপনায় আইএইএর প্রবেশের অনুমতি দেব না।’

এর আগে গত সপ্তাহে ইরানকে পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও পরিদর্শন কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছিল আইএইএ। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই সংঘাতেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।

গত সেপ্টেম্বরে আইএইএর পরিদর্শকেরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ হামলায় ক্ষতিগ্রস্ত অন্য স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাননি তাঁরা।

গরিবাবাদি অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে। তাঁর ধারণা, এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাই করতে চাইছে সংস্থাটি।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ থাকায় দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পর্যবেক্ষণ ও নজরদারি আরও কঠিন হয়ে পড়তে পারে। এতে তেহরান ও আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মধ্যে বিরোধও আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: