ফার্সি ভাষা শনাক্তে নিজস্ব এআই তৈরি করল ইরান, টেক্কা দিচ্ছে গুগলকেও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টেলিফোনে কথোপকথনের সময় ফার্সি ভাষা নির্ভুলভাবে শনাক্ত করে তা স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করতে নিজস্ব প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে

2026-11-15T17:46:54+00:00
2026-11-15T17:46:54+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফার্সি ভাষা শনাক্তে নিজস্ব এআই তৈরি করল ইরান, টেক্কা দিচ্ছে গুগলকেও
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
ফার্সি ভাষা শনাক্তে নিজস্ব এআই তৈরি করল ইরান, টেক্কা দিচ্ছে গুগলকেও
টেলিফোনে কথোপকথনের সময় ফার্সি ভাষা নির্ভুলভাবে শনাক্ত করে তা স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করতে নিজস্ব প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে ইরান। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইন্টেলিজেন্ট সিস্টেমসের গবেষক ও শিক্ষক হাদি ভাইসি এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

টেলিফোনে কথা বলার সময় আশপাশের শব্দ ও নানা ধরনের কোলাহলের মধ্যেও ফার্সি ভাষা নির্ভুলভাবে বুঝতে সক্ষম করে তৈরি করা হয়েছে এ স্পিচ রিকগনিশন সিস্টেম। তুলনামূলক পরীক্ষায় গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবাগুলোর চেয়ে ফার্সি ভাষা শনাক্তে ভালো ফল দেখিয়েছে ইরানের এ নিজস্ব প্রযুক্তি।

প্রযুক্তিটি তৈরির প্রক্রিয়া সম্পর্কে হাদি ভাইসি জানান, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন কথোপকথনের তথ্য ব্যবহার করে মডেলটি তৈরি করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক টান, উচ্চারণের ভিন্নতা এবং ভাষার স্থানীয় বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কথাবার্তাও সহজে শনাক্ত করতে পারে এআইটি।

ইতিমধ্যে ইরানের কয়েকটি প্রতিষ্ঠানে স্মার্টফোনভিত্তিক সহকারী এবং স্বয়ংক্রিয় গ্রাহকসেবা ব্যবস্থায় এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর ফলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নিজস্ব এআই অবকাঠামো শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।

ফার্সি ভাষা ও এর আঞ্চলিক উপভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এ প্রযুক্তি ভবিষ্যতে দেশটিতে আরও উন্নত ডিজিটাল সেবা চালুর পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: