‘আমরা তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার

2026-11-16T12:42:51+00:00
2026-11-16T12:42:51+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম 
মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।
ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার তাঁদের নাম ও ছবি প্রকাশ করে সরাসরি হুমকি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই দুই মার্কিন কর্মকর্তার পরিচয় ও ছবি প্রকাশ করে হুমকি দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনীর চালানো টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ১৬৮ শিশু নিহত হয়। হামলার ঘটনায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ককে দায়ী করছে ইরান।

গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তাঁদের ছবি প্রকাশ করে ইরানি দূতাবাস লেখে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

এর আগেও গত ২৮ মার্চ ওই দুই কর্মকর্তাকে লক্ষ্য করে পোস্ট দিয়েছিল দূতাবাস। সে সময় তাদের বিরুদ্ধে মিনাবের বিদ্যালয়ে আঘাত হানা টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। পোস্টে তাঁদের ‘দুই অপরাধী’ হিসেবে উল্লেখ করে দূতাবাস প্রশ্ন তোলে, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’

এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বন্দরে ফিরেছে ইউএসএস স্প্রুয়েন্স। এর মধ্য দিয়ে জাহাজটির ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েনকাল শেষ হয়েছে।

দুই মার্কিন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে ইরানের এমন হুমকিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেব্লু ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ওয়াশিংটনের জন্য ইরানের এই হুমকিকে গুরুতর সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত।

তিনি বলেন, ‘এটি হোয়াইট হাউস, পেন্টাগন এমনকি সেন্টকমের জন্যও সতর্কসংকেত হওয়া উচিত।’

তালেব্লুর ভাষ্য, ইরান এমন কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তাকে চিহ্নিত করেছে, যাঁদের বিরুদ্ধে দেশটির ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার কথাও জানাচ্ছে তেহরান।

তিনি আরও বলেন, ‘সত্যিই যদি এসব কর্মকর্তার ওপর হামলার কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা শনাক্ত, প্রতিহত ও ব্যর্থ করে দেওয়া অত্যন্ত জরুরি।’


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: