হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ‘সুপারট্যাংকার’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে ডুবে গেছে একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকার। অনুমোদনহীন পথে চলাচলের সময় নৌমাইনের

2026-11-16T10:31:06+00:00
2026-11-16T10:31:06+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অনুমোদন ছাড়া পাড়ি দেওয়ার চেষ্টা
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ‘সুপারট্যাংকার’
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩১ এএম 
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ‘সুপারট্যাংকার’
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে ডুবে গেছে একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকার। অনুমোদনহীন পথে চলাচলের সময় নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর জাহাজটি ডুবে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে এ ঘটনার বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৫ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদন ছাড়া চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত কয়েক ঘণ্টায় প্রণালির দক্ষিণ অংশে অনুমোদনহীন পথে চলাচলকারী দুটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি উপসাগরের দক্ষিণ জলসীমায় ডুবে গেছে। তবে জাহাজ দুটির নাম, মালিকানা বা সংশ্লিষ্ট দেশের পরিচয় প্রকাশ করেনি আইআরজিসি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান। ইরানের দাবি, এই জলপথ ব্যবহার করতে হলে দেশটির কাছ থেকে অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া চলাচলকারী নৌযান ঠেকাতে জাহাজে হামলা ও মাইন ব্যবহারের অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে।

গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে তেহরান। এসব ঘটনার ক্ষেত্রে জাহাজগুলো মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। তবে এরপরও এ জলপথে জাহাজে হামলার খবর আসছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত মাসে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। তবে ওই হামলার সঙ্গে আইআরজিসির ঘোষিত ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত নয়।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এখনো জানা যায়নি। তবে জাহাজটির নাবিকেরা নিরাপদে রয়েছেন।

সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: