মার্কিন হামলায় প্রতিবেশীদের সহায়তার তথ্য নথিভুক্ত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সরাসরি সহযোগিতা করেছে বলে দাবি করেছে তেহরান। এ বিষয়ে সুনির্দিষ্ট

2026-11-15T17:40:25+00:00
2026-11-15T17:40:25+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন হামলায় প্রতিবেশীদের সহায়তার তথ্য নথিভুক্ত করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম 
মুখপাত্র ইসমাইল বাঘাই।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সরাসরি সহযোগিতা করেছে বলে দাবি করেছে তেহরান। এ বিষয়ে সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ নিজেদের হাতে রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের ভূমিকার বিষয়টি জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে যেসব প্রতিবেশী ও আঞ্চলিক দেশ সহায়তা করেছে, সেসব ঘটনার তথ্য-প্রমাণ নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

ইরানি মুখপাত্রের ভাষ্য, সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক ঘাঁটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনার পাশাপাশি মার্কিন বাহিনীকে বিভিন্ন ধরনের রসদ ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে দেশগুলোর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের পরিণতি ভয়াবহ হলে তার দায় সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোকেও নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বাঘাই।

এদিকে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে ইরানের পাল্টা হামলার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরান কোনো প্রতিবেশী দেশের সার্বভৌমত্বে আঘাত করেনি বলেও দাবি করেন তিনি।

বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, ইরানের অভিযান ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক। এসব হামলায় কেবল যুক্তরাষ্ট্রের সেই সামরিক ঘাঁটি ও সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানো হয়েছিল।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: