ব্যবসায়িক সংকটের আলোচনার মধ্যে বর্ষার বার্তা, ‘আল্লাহর ওপর ভরসা’

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকঋণের নোটিশ

2026-11-14T12:48:49+00:00
2026-11-14T12:48:49+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিনোদন
ব্যবসায়িক সংকটের আলোচনার মধ্যে বর্ষার বার্তা, ‘আল্লাহর ওপর ভরসা’
বিনোদন ডেস্ক
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম 
ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা
ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকঋণের নোটিশ ও কারখানার পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-গুঞ্জনের মধ্যে স্বামীর পাশে থাকার বার্তা দিলেন চিত্রনায়িকা বর্ষা। একই সঙ্গে নিজের স্বামী, সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষা। তাঁদের ভালোবাসা ও দোয়াকে কঠিন সময়ে সাহস ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন তিনি।

পোস্টে বর্ষা লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

সবার মঙ্গল কামনা করে তিনি আরও লেখেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’

জীবনের উত্থান-পতনকে স্বাভাবিক বাস্তবতা হিসেবে উল্লেখ করে বর্ষা বলেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তাঁর ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

পোস্টের শেষাংশে নিজের পরিবারের জন্য বিশেষভাবে দোয়া চান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে অনন্ত জলিলের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি তাঁর মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্বামী ও পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: