মিস ইউনিভার্সের মঞ্চে নীল গাউনে ঝলমলে বাংলাদেশের মাহি

বিনোদন

বিশ্বজুড়ে জনপ্রিয় ‘দেসপাসিতো’ গানের দেশ পুয়ের্তো রিকোতে এখন অবস্থান করছেন বাংলাদেশের অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব

2026-11-13T16:33:35+00:00
2026-11-13T16:34:13+00:00
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিনোদন
মিস ইউনিভার্সের মঞ্চে নীল গাউনে ঝলমলে বাংলাদেশের মাহি
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৪:৩৪ পিএম
মিস ইউনিভার্সের মঞ্চে নীল গাউনে ঝলমলে বাংলাদেশের মাহি
বিশ্বজুড়ে জনপ্রিয় ‘দেসপাসিতো’ গানের দেশ পুয়ের্তো রিকোতে এখন অবস্থান করছেন বাংলাদেশের অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই ঝলমলে নীল গাউনে নিজের উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন এই বাংলাদেশি প্রতিযোগী।

২০১৭ সালে ইউটিউবে প্রকাশের পর ‘দেসপাসিতো’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। পুয়ের্তো রিকোর সংগীতশিল্পী লুইস ফন্সি ও র‍্যাপার ড্যাডি ইয়াঙ্কির গাওয়া গানটির মিউজিক ভিডিওর ভিউ ইতিমধ্যে ৯ দশমিক ১ বিলিয়ন ছাড়িয়েছে। ইউটিউবে সবচেয়ে বেশি দেখা মিউজিক ভিডিওগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এটি।

সেই পুয়ের্তো রিকোতেই চলছে মিস ইউনিভার্সের এবারের আয়োজন। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পেরিয়ে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নীল রঙের ঝলমলে পোশাকে দেখা যায় মাহিকে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা ছবিগুলোতে তাঁকে গ্লিটার ও সিকুইন কারুকাজ করা গাউনে দেখা গেছে। পোশাকটিতে ছিল গভীর নেকলাইন, করসেট-ধাঁচের ফিটিং, আকর্ষণীয় কাটআউট নকশা এবং সামনের দিকে হাই-স্লিট। সঙ্গে লম্বা ঝালরযুক্ত ট্রেইল তাঁর সাজে যোগ করেছে রাজকীয় আবহ।

ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

প্রকাশিত ছবির একটিতে মিস ইউনিভার্স ইতালি ও মিস ইউনিভার্স মিশরের সঙ্গে দেখা গেছে মাহিকে। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে প্রশংসা ও শুভকামনা জানাচ্ছেন অনেকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: