ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম-তুষি-চঞ্চলের ‘আবার দেখা হলে’

বিনোদন ডেস্ক

বিনোদন

সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরীকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় থাকা দর্শকদের জন্য সুখবর। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা

2026-11-12T15:07:58+00:00
2026-11-12T15:09:02+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিনোদন
ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম-তুষি-চঞ্চলের ‘আবার দেখা হলে’
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৩:০৯ পিএম
ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম-তুষি-চঞ্চলের ‘আবার দেখা হলে’
সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরীকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় থাকা দর্শকদের জন্য সুখবর। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ মুক্তি পেতে যাচ্ছে আগামী রোজার ঈদে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে।

ফেলে আসা সময়, স্মৃতি আর নিজেকে নতুন করে চেনার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। ছবিটির সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।

প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘প্রিয় মালতী’। অন্যদিকে, ওটিটির জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ও দর্শকদের প্রশংসা পেয়েছিল।

নতুন সিনেমাটি ড্রামা ঘরানার হলেও সব বয়সী দর্শক পরিবারের সদস্যদের সঙ্গে বসে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা। গল্পের বিষয়বস্তু নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, এটি মূলত মধ্যবিত্ত পরিবারের গল্প। এতে আবেগ, পারিবারিক মূল্যবোধ, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নানা নাটকীয়তা উঠে আসবে। তবে গল্পটি কেবল গম্ভীর আবহে সীমাবদ্ধ নয়; মূল আবেগের পাশাপাশি থাকছে হাস্যরসও। দর্শকের পরিচিত ও পছন্দের অভিনয়শিল্পীদের উপস্থিতিও সিনেমাটির অন্যতম শক্তি বলে মনে করেন তিনি।

সিনেমাটি নিয়ে আশাবাদী চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, নানা ধরনের অনুভূতির গল্প বলায় বিশ্বাস করে চরকি। ‘আবার দেখা হলে’ পরিবারের গল্প, নিজের জীবনের দিকে নতুন করে ফিরে তাকানোর গল্প। সিনেমাটি দেখতে গিয়ে দর্শক পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ও আবেগঘন কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারবেন বলে তাঁর প্রত্যাশা।

সিয়াম আহমেদ ও নাজিফা তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: