ভাইয়ের মৃত্যুতে শোকাহত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেজো ভাই আনোয়ার হোসেন আফজালকে

2026-11-11T13:31:33+00:00
2026-11-11T16:00:30+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিনোদন
ভাইয়ের মৃত্যুতে শোকাহত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল
বিনোদন ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম 
অভিনেতা পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ও তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেজো ভাই আনোয়ার হোসেন আফজালকে হারিয়েছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর জানান ডিপজল নিজেই।

প্রিয় ভাইয়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা। শোকবার্তায় তিনি জানান, ভাইয়ের এই চলে যাওয়া তার জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, তার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই। ভাইয়ের অকালমৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা সারাজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

একই পোস্টে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই প্রার্থনাও জানিয়েছেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর মেজো ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ডিপজল। ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। ওই পোস্টে অভিনেতার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার ভাইয়ের আরোগ্য কামনা করেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ফেরা হলো না আনোয়ার হোসেন আফজালের। ভাইকে হারিয়ে শোকের কঠিন সময় পার করছেন ডিপজল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: