আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা

বিনোদন

পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক পান্নার গয়না পরে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলিতে

2026-11-11T19:36:35+00:00
2026-11-11T19:36:35+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিনোদন
আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম 
আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক পান্নার গয়না পরে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলিতে তাঁর পরা ৩০ ক্যারেটের পান্নার অলংকার নিয়ে আপত্তি ওঠার পর তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়েছিলেন কারিনা। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে তিনি পরেছিলেন একই রঙের পাগড়ি। পাগড়িতে শোভা পাচ্ছিল একটি ঐতিহাসিক কলগি, যা তাঁর স্বামী সাইফ আলী খান বিয়ের দিন পরেছিলেন।

তবে তাঁর সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এতে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। অলংকারটি একসময় ভোপালের বেগমের মালিকানায় ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার হিসেবে এটি কারিনার কাছে আসে।

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে এক পোস্টে পোশাক ও গয়নাগুলোর ঐতিহাসিক পরিচয় তুলে ধরেন। তিনি জানান, কারিনার পরনে ছিল পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। এর সঙ্গে ছিল ভোপালের নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।

রিয়া আরও জানান, অলংকারগুলো সাইফ আলী খানের পারিবারিক উত্তরাধিকার। তাঁর দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। সেই সূত্রেই ঐতিহাসিক গয়নাগুলো তাঁদের পরিবারের কাছে এসেছে।

এদিকে কারিনাও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির সাজের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’

তবে ঐতিহাসিক গয়নাটিতে পবিত্র কুরআনের আয়াত খোদাই থাকা এবং সেটি উৎসবের সাজে ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিনেত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: