শাড়ি কেনার খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

বিনোদন ডেস্ক

বিনোদন

জামদানি শাড়ির প্রতি আলাদা ভালো লাগা রয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। তবে পছন্দের শাড়ি পরার জন্য নিজের অর্থ খরচ করে

2026-11-13T16:20:10+00:00
2026-11-13T21:16:28+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিনোদন
শাড়ি কেনার খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৯:১৬ পিএম
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার।
জামদানি শাড়ির প্রতি আলাদা ভালো লাগা রয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। তবে পছন্দের শাড়ি পরার জন্য নিজের অর্থ খরচ করে কেনাকাটা করতে হয় না তাঁকে। মায়ের আলমারিতে থাকা শাড়ির সংগ্রহ থেকেই বেছে নেন পছন্দের জামদানি। এতে শখও পূরণ হয়, আবার সাশ্রয় হয় টাকাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রভা। সেখানে নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ও ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি মায়ের শাড়ি পরার অভ্যাস নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

প্রভা জানান, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না। বরং মায়ের সংগ্রহ থেকে পছন্দমতো একটি শাড়ি বেছে নেন।

এ প্রসঙ্গে নিজের পরা একটি শাড়ির ছবি দিয়ে তিনি লেখেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’

এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান প্রভা। তাঁর ভাষ্য, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

মায়ের শাড়ির প্রতি ভালো লাগার পাশাপাশি খরচ বাঁচানোর এই সহজ অভ্যাসের কথাই অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: