রসগোল্লার ভেতরে বোমা, কামড় দিতেই বিস্ফোরণ; প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে প্রতিবেশীর দেওয়া রসগোল্লায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সী এক যুবক। অভিযোগ, মিষ্টির ভেতরে লুকিয়ে

2026-11-13T16:00:49+00:00
2026-11-13T16:00:49+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রসগোল্লার ভেতরে বোমা, কামড় দিতেই বিস্ফোরণ; প্রাণ গেল যুবকের
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম 
রসগোল্লার ভেতরে বোমা, কামড় দিতেই বিস্ফোরণ; প্রাণ গেল যুবকের
ভারতের মধ্যপ্রদেশে প্রতিবেশীর দেওয়া রসগোল্লায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সী এক যুবক। অভিযোগ, মিষ্টির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বুনো শূকর শিকারে ব্যবহৃত দেশি বিস্ফোরক। বিস্ফোরণে ওই যুবকের মুখ ও চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ডিন্ডৌরি জেলার পড়রিয়া ছাঁটা গ্রামে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে কোতোয়ালি থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজেন্দ্র বরৌতিয়া।

পুলিশের বরাতে জানা গেছে, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। এ সময় তাঁর প্রতিবেশী রামভগৎ বরৌতিয়া সেখানে এসে পাশে বসেন। কিছুক্ষণ কথাবার্তার পর তিনি রাজেন্দ্রকে একটি রসগোল্লা খেতে দেন। মিষ্টিটির ভেতরে বিস্ফোরক রাখা ছিল বলে অভিযোগ।

রসগোল্লাটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাজেন্দ্রের মুখ ও চোয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে অটোরিকশায় করে ডিন্ডৌরি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

ডিন্ডৌরি কোতোয়ালি থানার পরিদর্শক দুর্গাপ্রসাদ নাগপুরে জানান, রাজেন্দ্রকে দেওয়া রসগোল্লার ভেতরে বুনো শূকর শিকারে ব্যবহৃত দেশি বোমা রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিষ্টিটিতে কামড় দেওয়ার পরই বিস্ফোরণ ঘটে।

পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে মিষ্টির ভেতরে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। বুনো শূকর শিকারের কাজে এ ধরনের দেশি বিস্ফোরক ব্যবহারের তথ্য রয়েছে। তবে বিস্ফোরকটি কীভাবে তৈরি বা সংগ্রহ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় রামভগৎ বরৌতিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা করা হয়েছে।

তবে কী কারণে রাজেন্দ্রকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: