নিষেধাজ্ঞা-হুমকিতে থামবে না ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক চাপ, হুমকি কিংবা নিষেধাজ্ঞা—কোনো কিছুতেই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী

2026-11-12T11:16:19+00:00
2026-11-12T11:16:19+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নিষেধাজ্ঞা-হুমকিতে থামবে না ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: আইআরজিসি প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম 
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি
আন্তর্জাতিক চাপ, হুমকি কিংবা নিষেধাজ্ঞা—কোনো কিছুতেই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। তিনি বলেছেন, সব ধরনের চাপ উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে তেহরান।

মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ওয়াহিদি। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে বার্তাটি প্রকাশ করা হয়।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান আইআরজিসি প্রধান। বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মুকাদ্দামের দেখানো পথ অনুসরণ করে দেশের সামরিক শক্তি বাড়াতে তাঁরা কাজ করে যাচ্ছেন। পাহাড়ের গভীরে ও ভূগর্ভস্থ স্থাপনাতেও এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ওয়াহিদি বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞায় থামানো সম্ভব নয়। আত্মত্যাগ ও বিশ্বাসের মধ্য দিয়ে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এ সময় আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারে সীমিত রাখার স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ তথ্য জানিয়েছেন।

গত ৭ নভেম্বর তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত সীমাবদ্ধতা আর কার্যকর নেই। তবে ভবিষ্যতে ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর পর্যন্ত বাড়ানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।

ইরানের এ অবস্থান পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের বাইরেও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দেশটির হাতে বর্তমানে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: আলজাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: