সৌদির বিমান হামলায় বিধ্বস্ত সানার একাধিক স্থাপনা, ক্ষতিগ্রস্ত বহু ভবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের রাজধানী সানার প্রাণকেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এসব হামলায় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির একটি

2026-11-11T19:11:12+00:00
2026-11-11T19:11:12+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির বিমান হামলায় বিধ্বস্ত সানার একাধিক স্থাপনা, ক্ষতিগ্রস্ত বহু ভবন
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম 
সৌদির বিমান হামলায় বিধ্বস্ত সানার একাধিক স্থাপনা, ক্ষতিগ্রস্ত বহু ভবন
ইয়েমেনের রাজধানী সানার প্রাণকেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এসব হামলায় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির একটি ভবন লক্ষ্যবস্তু করা হয়। শক্তিশালী বিস্ফোরণে ভবনটির পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া আল-মাফসার এলাকার একটি গ্যাস ফিলিং স্টেশনেও হামলা চালানো হয়েছে। এতে স্টেশনটিতে থাকা ১৩টি তেলবাহী ট্যাংকার এবং সাধারণ গ্যাস সরবরাহের প্ল্যাটফর্মটি ধ্বংস হয়ে যায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় সানার কেন্দ্রীয় এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর বিভিন্ন স্থাপনা ও আশপাশের ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, দেশটির সৌদি সীমান্তবর্তী সা’দা গভর্নরেটের কাতাবির ও সা’দা জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে সৌদি বাহিনী। সৌদি আরবের নাজরান ও জাজান অঞ্চল থেকে এসব হামলা চালানো হয় বলে তাদের অভিযোগ। হামলার শিকার এলাকাগুলো ঘনবসতিপূর্ণ বলেও দাবি করেছে হুথিরা।

হুথিদের এক মুখপাত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ১০৯টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ওই মুখপাত্র আরও দাবি করেন, গত দুই দিনে বানি হুসাইস এলাকায় সৌদি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহতদের বুধবার সানার আল-সাবিন এলাকায় দাফন করার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। চলমান লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন। সংঘাতের কারণে ইয়েমেনে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ।

সূত্র: আলজাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: