পাকিস্তানে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, ডিএসপিসহ প্রাণ গেল ১০ পুলিশ সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে সন্ত্রাসীদের গুলিতে এক উপ-পুলিশ সুপারসহ (ডিএসপি) ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) গাম্বা

2026-11-11T19:13:06+00:00
2026-11-11T19:13:06+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, ডিএসপিসহ প্রাণ গেল ১০ পুলিশ সদস্যের
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম 
পাকিস্তানে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, ডিএসপিসহ প্রাণ গেল ১০ পুলিশ সদস্যের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে সন্ত্রাসীদের গুলিতে এক উপ-পুলিশ সুপারসহ (ডিএসপি) ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) গাম্বা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একটি অবৈধ খনিতে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের দলটি হামলার শিকার হয়।

কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ খনিতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের একটি দল সেখানে যাচ্ছিল। পথে পাহাড়ের ওপর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই ১০ পুলিশ সদস্য নিহত হন। হামলায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের মধ্যে ডিএসপি হাইদার জামান এবং উপপরিদর্শক (এসআই) মুখতিয়ার রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।

তিনি আরও জানান, হামলাকারীরা একটানা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

গুলির ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর আরও সদস্য ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। হতাহতের সংখ্যা বেশি হওয়ায় কোহাটের স্থানীয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি পুলিশের মুখপাত্র।

উল্লেখ্য, পাকিস্তানের পাহাড়ি প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দীর্ঘদিনের। এসব গোষ্ঠীর বিরুদ্ধে খনিশিল্পসহ বিভিন্ন খাতকে অর্থ সংগ্রহের উৎস হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: