নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, দোকানির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার অদ্ভুত মিলের কারণে ক্রেতাদের বয়কটের মুখে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানি। সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-11-11T19:20:22+00:00
2026-11-11T19:20:22+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, দোকানির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, দোকানির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার অদ্ভুত মিলের কারণে ক্রেতাদের বয়কটের মুখে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ার পর দোকানে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই দোকানি শুকনো ফল ও ইরানের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন। সম্প্রতি তাঁর দোকানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর অনেকেই তাঁর মুখের গড়নের সঙ্গে নেতানিয়াহুর চেহারার তুলনা করতে শুরু করেন। এরপর বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়াটা তাঁর জন্য সুখকর হয়নি। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের বিষয়টি ছড়িয়ে পড়ার পর ক্রেতারা তাঁর দোকান এড়িয়ে চলতে শুরু করেন। অনেকে দোকান থেকে পণ্য কেনাও বন্ধ করে দিয়েছেন। ফলে বিক্রি কমে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন ওই ব্যবসায়ী।

নিজের দুরবস্থার কথা জানিয়ে দোকানি বলেন, নেতানিয়াহুর সঙ্গে চেহারার এই মিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অথচ এ কারণে তাঁকে মানসিক অস্বস্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ক্রেতারা দোকানে আসা বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি তাঁর জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে।

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। দুই দেশের বিরোধের প্রভাব যে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ও ব্যবসা-বাণিজ্যেও পড়তে পারে, তেহরানের এই দোকানির অভিজ্ঞতা তারই একটি উদাহরণ।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: