বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে শক্তিশালী হয়ে উঠেছে মার্কিন ডলার। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের অবস্থান এখন

2026-11-12T15:24:11+00:00
2026-11-12T15:24:11+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ
যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে শক্তিশালী হয়ে উঠেছে মার্কিন ডলার। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের অবস্থান এখন গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পরিমাপকারী ডলার সূচক ০ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ পয়েন্টে পৌঁছেছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান।

যুক্তরাষ্ট্রে অক্টোবরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ জানিয়েছেন ফেডের কর্মকর্তারা। একই সঙ্গে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও নাকচ করেননি তাঁরা।

বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন বছরের শুরুতেও আরেক দফা বাড়ানো হতে পারে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

এদিকে ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে দর হারিয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ডলারের বিপরীতে ১ দশমিক ১০৮ ডলারে নেমেছে, যা গত বছরের মে মাসের পর সর্বনিম্ন। ব্রিটিশ পাউন্ডের দরও ০ দশমিক ১৬ শতাংশ কমে ১ দশমিক ৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে।

তবে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর সামান্য কমেছে। এ মুদ্রার বিপরীতে ডলারের দাম ০ দশমিক ০৩ শতাংশ কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে নেমেছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: