বাহরাইনে মার্কিন আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক

ইরানের সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি

2026-11-13T11:22:12+00:00
2026-11-13T15:18:34+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সিরিক দ্বীপে হামলার পাল্টা জবাব
বাহরাইনে মার্কিন আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি ইরানের
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২২ এএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৩:১৮ পিএম
বাহরাইনে মার্কিন আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি ইরানের
ইরানের সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে চালানো হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ওই রাডার স্থাপনায় আঘাত হানা হয়েছে। এ ঘটনাকে ওয়াশিংটনের প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং তেল চোরাচালান বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের অ্যারোস্পেস ফোর্স ভৌগোলিক সীমারেখা ছাড়াই যেকোনো ধরনের জবাব দিতে প্রস্তুত বলেও জানানো হয়।

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে পূর্ববর্তী বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণার কয়েক দিনের মাথায় এ হামলার দাবি সামনে এলো। এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর থাকা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন সক্ষমতা বাস্তবে প্রদর্শনের বিষয়টি এখনো বাকি রয়েছে বলে ইরানি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি।

এর আগে মোহেব্বি বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দেশটির প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র এসব প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। দেশের অবকাঠামো লক্ষ্য করে হামলার জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে বলেও দাবি করেন এই কর্মকর্তা।

এদিকে ইসরায়েলি সংবাদপত্র মারিভ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আঞ্চলিক তৎপরতা বাড়াচ্ছে। প্রতিবেদনে ইরানকে মোকাবিলার কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে মতভিন্নতা বাড়ছে বলে উল্লেখ করেছে পত্রিকাটি।

সামরিক সংবাদদাতা ও বিশ্লেষক আভি আশকেনাজির লেখা ওই প্রতিবেদনে ব্লুমবার্গের একটি প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে। পশ্চিমা গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়, ইরান প্রতি মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। দেশটির মজুতে আরও প্রায় ১ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও দাবি করা হয়েছে।

মারিভের প্রতিবেদনে বলা হয়, এসব তথ্য মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। পত্রিকাটির মতে, এই পরিসংখ্যান ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

সূত্র: আল মায়াদিন


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: