কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বোয়েসেল, বেতন ৫২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

মালয়েশিয়ায় দক্ষ কর্মী হিসেবে কাজের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)

2026-11-07T15:55:32+00:00
2026-11-07T15:55:32+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
প্রবাস
কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বোয়েসেল, বেতন ৫২ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় দক্ষ কর্মী হিসেবে কাজের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী নিয়োগ দেবে দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি।

প্রতিষ্ঠানটি ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স’—এই দুই পদে কর্মী নেবে। উভয় পদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার টাকা।

পদের যোগ্যতা

অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক শিক্ষা বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ পদে আবেদনের জন্য ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা, মাইক্রোসফট এক্সেলসহ মৌলিক কম্পিউটার জ্ঞান এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে।

এ ছাড়া কাজ তদারকি, সিদ্ধান্ত গ্রহণ, অগ্রাধিকার নির্ধারণ এবং বহুজাতিক কর্মপরিবেশে কাজ করার সক্ষমতা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতাও থাকতে হবে। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক চালানোর অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে আবেদনের জন্য কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ভোকেশনাল, পলিটেকনিক্যাল বা স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের ওয়্যারহাউসের নেটওয়ার্ক, ক্যাবলিং, র‌্যাকিং ও আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

এ পদেও কম্পিউটার ও মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং ইংরেজিতে কথা বলা ও লেখার সক্ষমতা আবশ্যক। পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পড়ে বোঝার যোগ্যতা থাকতে হবে।

বয়স, বেতন ও সুযোগ-সুবিধা

বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় পদের আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। চাকরির মেয়াদ তিন বছর; চুক্তি নবায়নের সুযোগ নেই। তবে নিয়োগকর্তার প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে।

নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বোয়েসেলের নির্ধারিত ওয়েব ঠিকানায়:


একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

যেভাবে হবে নির্বাচন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। তাঁদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন।

সাক্ষাৎকারে অংশ নিতে নির্বাচিত প্রার্থীদের চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের সব পৃষ্ঠার রঙিন ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত সঙ্গে রাখতে হবে।

জীবনবৃত্তান্তে কম্পিউটার দক্ষতা, বিশেষ করে এমএস এক্সেল, গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স এবং দেশে-বিদেশে কাজের অভিজ্ঞতা বা ওয়্যারহাউসে কাজের তথ্য উল্লেখ করতে হবে।

আবেদনে অর্থ লাগবে না

বোয়েসেল জানিয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ কিংবা প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়। নিয়োগ ও নির্বাচন বিষয়ে নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। তবে নির্বাচিত কর্মীদের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই অর্থ ব্যয় করতে হবে না।

তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছে বোয়েসেল।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বোয়েসেলের ওয়েবসাইট www.boesl.gov.bd-এ।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: