মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
শুক্রবার (৬ নভেম্বর) সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়। ওয়েবসাইটের ‘অ্যাফিলিয়েটস’ বিভাগে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত সব মেডিকেল সেন্টার ঢাকা অঞ্চলের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকাভুক্ত প্রতিটি মেডিকেল সেন্টার স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো বেস্টিনেট এসডিএন বিএইচডির নিরীক্ষার আওতায় রয়েছে বলে জানিয়েছে এফডব্লিউসিএমএস।
সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে বায়োমেডিকেল স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ পরীক্ষা ছাড়া ইভিডিআর (ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স) আবেদনের প্রক্রিয়া শুরু করা যাবে না।
অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের তালিকায় রয়েছে—এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, ডাইনামিক ল্যাব, গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ইশতিয়াক মেডিকেল সেন্টার, এলবি হেলথকেয়ার, মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার লিমিটেড, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিকেল সেন্টার, ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, এ এফ মেডিকেল সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, রামিন হেলথ সেন্টার, স্মার্ট মেডিকেল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, পিওর হেলথ মেডিকেল সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিকেল সেন্টার লিমিটেড, ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার এবং ভিটা হেলথ মেডিকেল সেন্টার।