মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে

2026-10-15T14:25:47+00:00
2026-10-15T14:25:47+00:00
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রবাস
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:২৫ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিথি আক্তার।

বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানোর পর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন এবং তাযিরের আওতায় মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুসারেই বুধবার মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে এ ধরনের অপরাধের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ, তাঁদের পরিচয়সংক্রান্ত অতিরিক্ত তথ্য কিংবা মামলার বিস্তারিত নথি সংবাদমাধ্যমের উদ্ধৃত বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: