মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা সাবধান! ফেসবুকে এসব করলেই হতে পারে বিপদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৯ আগস্ট)

2026-08-29T17:58:18+00:00
2026-08-29T17:58:18+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা সাবধান! ফেসবুকে এসব করলেই হতে পারে বিপদ
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়।

হাইকমিশন প্রবাসীদের কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা এবং স্থানীয় সাইবার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশনের পরামর্শ অনুযায়ী, পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থলসংক্রান্ত ছবি, ভিডিও কিংবা তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকতে বলা হয়েছে। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

এ ছাড়া সন্দেহজনক, উসকানিমূলক বা বিতর্কিত অনলাইন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

হাইকমিশনের নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনসংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক কিংবা মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত কনটেন্ট প্রচার না করার ব্যাপারেও সতর্ক করেছে হাইকমিশন।

কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যথাযথ যাচাই ছাড়া ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ অনুদান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

একই সঙ্গে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য অনলাইনে প্রকাশ না করতে বলা হয়েছে।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্কে অংশ নেওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ কিংবা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িয়ে না পড়ার জন্য প্রবাসীদের সতর্ক করেছে হাইকমিশন।

এ ছাড়া কোনো ধরনের অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন কিংবা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশনের এই নির্দেশনার পাশাপাশি প্রবাসীদের মালয়েশিয়ার প্রচলিত আইন ও স্থানীয় নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরতদের বিষয়ে দেশটিতে নিয়মিত অভিযান ও আটকের ঘটনা থাকায় বৈধ নথিপত্র সংরক্ষণ ও আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: