মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খরচে যাওয়া ১০৩ বাংলাদেশি কর্মী

অনলাইন ডেস্ক

প্রবাস

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবারও শুরু হয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট

2026-11-27T16:26:01+00:00
2026-11-27T16:26:01+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খরচে যাওয়া ১০৩ বাংলাদেশি কর্মী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খরচে যাওয়া ১০৩ বাংলাদেশি কর্মী
প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবারও শুরু হয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ায় পৌঁছেছেন।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মালয়েশিয়ায় তাঁদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি মনোযোগ দিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির আইনকানুন ও সামাজিক রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। সরকারের কূটনৈতিক তৎপরতায় স্বল্প সময়ের মধ্যে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: