ওমানের বারকা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ নাগরিক নিহত

এম নুরুল কাদের, ওমান থেকে

প্রবাস

ওমানের বারকা প্রদেশের আল-রামাইস এলাকায় সড়ক দুর্ঘটনায় চার ওমানি নাগরিক নিহত হয়েছেন। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের লোহার ব্যারিকেড ভেঙে

2026-10-27T12:59:38+00:00
2026-10-27T13:26:28+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রবাস
ওমানের বারকা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ নাগরিক নিহত
এম নুরুল কাদের, ওমান থেকে
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম  আপডেট: ২৭.১০.২০২৬ ১:২৬ পিএম
সংগৃহীত ছবি

ওমানের বারকা প্রদেশের আল-রামাইস এলাকায় সড়ক দুর্ঘটনায় চার ওমানি নাগরিক নিহত হয়েছেন। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের লোহার ব্যারিকেড ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি বিপরীত লেনে ঢুকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চার ওমানি তরুণ ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন সাঈদ বিন হামদান আল খারুসি, খালিদ বিন হামদান আল খারুসি, আব্দুল হামিদ আল আমিরি ও সালেম বিন রশিদ আল বাদরি।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন ও স্থানীয় কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে অনেকেই নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী কমিউনিটির সদস্যরাও।



Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: