ডিসেম্বরে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট, অংশ নেবেন ৫০ দেশের বিনিয়োগকারীরা

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে

প্রবাস

প্রবাসীদের অবদানকে শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁদের শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে

2026-10-12T19:08:12+00:00
2026-10-12T19:08:12+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রবাস
ডিসেম্বরে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট, অংশ নেবেন ৫০ দেশের বিনিয়োগকারীরা
মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রবাসীদের অবদানকে শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁদের শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে। পাশাপাশি প্রবাসীদের জীবনমান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা ও আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

গত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠেয় ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ উপলক্ষে ফ্রান্সে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘থিংক বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ সামিটে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে সামিটের সময়সূচি, লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সামিটের কনভেনার মমিনুল হক এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম।

দুই দিনব্যাপী এ সামিটে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও প্রবাসী সংযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আয়োজন করা হবে একাধিক গোলটেবিল বৈঠক।

এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরকারের নীতিনির্ধারক, রাজনীতিক, কূটনৈতিক প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রেও সামিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: