‘প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার’

প্রবাস

বিদেশে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন

2026-11-27T15:56:18+00:00
2026-11-27T15:56:18+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রবাস
‘প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার’
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম 
‘প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার’
বিদেশে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহন করতে চায় সরকার। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুপযুক্ত কর্মীকে উপযুক্ত দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: