ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিসা-সংক্রান্ত পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কতদিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
https://www.facebook.com/bangladesh.usembassy/posts/1588589803306962?ref=embed_post

পোস্টে আরও বলা হয়, নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা নিজের ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
মার্কিন দূতাবাস বিদেশিদের ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে বলেছে, সঠিকভাবে ভিসা ব্যবহার করা ভিসাধারীর নিজের দায়িত্ব।
অর্থাৎ, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নির্ধারিত সময়সীমা ও ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।