লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার: গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা। এ ঘটনায় মুক্তিপণ আদায়ের অভিযোগে সিরিয়ার

2026-08-07T17:08:55+00:00
2026-08-07T17:08:55+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রবাস
লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার: গ্রেপ্তার ১
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০৮ পিএম 
ছবি: দ্য লিবিয়া অবর্জাভার
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা। এ ঘটনায় মুক্তিপণ আদায়ের অভিযোগে সিরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি লিবিয়ায় পৌঁছানো অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের বিষয়ে তথ্য পায় কর্তৃপক্ষ। পরে তদন্তের মাধ্যমে অপহৃতদের অবস্থান শনাক্ত করে পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে অভিযান চালানো হয়।

অভিযানে ত্রিপোলির একটি স্থান থেকে ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

লিবিয়ার অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তবে উদ্ধার অভিযানটি ঠিক কবে পরিচালিত হয়েছে কিংবা উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, কাজের সন্ধানে বা ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ায় যাওয়া অনেক বাংলাদেশিই মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের শিকার হন। গত মে মাসেও লিবিয়ার বেনগাজি থেকে আটকে পড়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের অনেকেই দেশে ফিরে অপহরণ ও নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: