দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, আহত ১

অনলাইন ডেস্ক

প্রবাস

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।

2026-07-28T15:03:31+00:00
2026-07-28T15:03:31+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, আহত ১
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:০৩ পিএম 
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, আহত ১
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। নিহতদের সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় দোকানের ভেতরের একটি কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায়। নিহতদের মধ্যে মো. ফয়সল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হয়েছে। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সরকারি বা আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা হাতে আসেনি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ শেষ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় সহযোগিতা করছে। এ মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।


Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: