আকাশযুদ্ধে সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ‘ফা’য’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ

2026-11-05T10:32:32+00:00
2026-11-05T10:32:32+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আকাশযুদ্ধে সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম 
নিজেস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি প্রথম এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ফা’যের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান।
নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ‘ফা’য’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

আইএসপিআরের দাবি, অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লা থেকে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সফল পরীক্ষা পাকিস্তানের মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফা’য’ ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা ও কৌশলগত নমনীয়তা বাড়াবে। পাশাপাশি দেশটির সামগ্রিক প্রতিরক্ষাব্যবস্থাকেও শক্তিশালী করবে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এই পরীক্ষার সাফল্য পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবন এবং স্বনির্ভরতার প্রতিফলন।

পরীক্ষা সফল হওয়ায় প্রতিরক্ষা খাতের বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরসহ বিভিন্ন বাহিনীর প্রধানেরা।

এর আগে গত ১৩ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা জানায়।

আইএসপিআরের তথ্যমতে, ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় উন্নত নেভিগেশন ও আধুনিক এভিওনিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাশাপাশি গতিপথ ও দিক পরিবর্তনের সক্ষমতার কারণে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সামর্থ্য রয়েছে।

সূত্র: জিও নিউজ


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: