‘যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা কমলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জনগণ তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলে

2026-11-04T12:06:56+00:00
2026-11-04T12:06:56+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা কমলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জনগণ তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় রসিকতার সুরে এমন মন্তব্য করেন ৮০ বছর বয়সী ট্রাম্প। কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। যুক্তরাষ্ট্রের মানুষ একসময় তার ওপর বিরক্ত হয়ে গেলে তিনি ইসরায়েলে চলে যেতে পারেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথাও ভাবতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।

ট্রাম্পের ভাষ্য, ইসরায়েলের এখন আর যুক্তরাষ্ট্রের এই আর্থিক সহায়তার প্রয়োজন নেই।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: