ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে পদ ছাড়লেন স্পেনের পরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। গত ২৮ অক্টোবর

2026-11-04T11:47:39+00:00
2026-11-04T11:47:39+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে পদ ছাড়লেন স্পেনের পরিবহনমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম 
সংগৃহীত ছবি

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। গত ২৮ অক্টোবর রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দা শহরের কাছে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হন আরও অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে দীর্ঘ অধিবেশন শেষে পদত্যাগের ঘোষণা দেন পুয়েন্তে। এ সময় তিনি বলেন, এক বছরের কম সময়ের মধ্যে দুটি ভয়াবহ রেল দুর্ঘটনার পর স্পেনের পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই রেলপথে আরেক দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।

পদত্যাগের পাশাপাশি আগামী ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকেও সরে দাঁড়ানোর কথা জানান তিনি। অধিবেশনে রেল নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপের কথা তুলে ধরলেও বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েন এই মন্ত্রী।

দুর্ঘটনার পর থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল প্রধান বিরোধী দল রক্ষণশীল পিপলস পার্টি ও ডানপন্থী ভক্স। সরকারের কয়েকটি মিত্র দলও একই দাবি তোলে। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর দেশটির দ্রুতগতির রেলব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও স্বীকার করেছেন, রেলব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়েছে। তবে পদত্যাগের সিদ্ধান্তে পুয়েন্তের প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি নিহতদের প্রতি সম্মান দেখিয়ে মন্ত্রী সরে দাঁড়িয়েছেন।

দুর্ঘটনায় রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের ৩৯৭ যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর ১৪৭ যাত্রীবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলার মধ্যে রেল নিরাপত্তা এবং সরকারের জবাবদিহি নিয়ে স্পেনে বিতর্ক অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: