সংঘর্ষে উত্তপ্ত মিরপুর, আন্দোলনকারীদের সড়কে না নামার আহ্বান পুলিশের

সারাদেশ

শ্রমিক আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজধানীর মিরপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করছে পুলিশ।মঙ্গলবার

2026-11-03T12:22:22+00:00
2026-11-03T12:22:22+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সংঘর্ষে উত্তপ্ত মিরপুর, আন্দোলনকারীদের সড়কে না নামার আহ্বান পুলিশের
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম 
সংগৃহীত ছবি
শ্রমিক আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজধানীর মিরপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। একই সঙ্গে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি।

এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ছাড়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: