ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধু নিহত

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২

2026-11-03T10:52:49+00:00
2026-11-03T10:52:49+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধু নিহত
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৫২ এএম 
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজ কাজী (২০) ও শওকত খাঁর ছেলে রাজন খাঁ (২০)। আহত নাসিম মাতুব্বর (২০) নগরকান্দার জিয়াকুলি গ্রামের আব্দুর রহমান মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হতাহত চার তরুণ দুটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। পরে এক্সপ্রেসওয়ের খুলনা লেন দিয়ে স্বাধীন মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজনের মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বাধীন ও এজাজ ঘটনাস্থলে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্বাধীন ও এজাজকে মৃত ঘোষণা করেন। আহত রাজন ও নাসিমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে রাজন মারা যান। পরে রাত ১২টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবার নিশ্চিত করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং একটি মোটরসাইকেল ভুল পথে আসার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রথমে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আরেকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: