হরিপুর সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৪১৬ পিস ভারতীয় মাদক ট্যাবলেট

দিনাজপুর জেলা প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক

2026-11-03T10:47:40+00:00
2026-11-03T10:47:40+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
হরিপুর সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৪১৬ পিস ভারতীয় মাদক ট্যাবলেট
দিনাজপুর জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ৪২ বিজিবির অধীন কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: