‘যুবরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হবে’

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদাতা

সারাদেশ

‘ক্ষ যুব গড়বে শে, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপ্যাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

2026-11-01T19:04:51+00:00
2026-11-01T19:04:51+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘যুবরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হবে’
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদাতা
রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম 
‘যুবরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হবে’
‘ক্ষ যুব গড়বে শে, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপ্যাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি’র শুভ সূচনা করা হয়। পরে  র‌্যালি  বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুব ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও উদ্যোক্তা-আত্মকর্মীদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন অতিথিবৃ। এরপর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের (সদর) সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বক্তারা বলেন, যুবসমাজই হলো একটি দেশের মূল চালিকাশক্তি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রকৃত কারিগর। তরুণদের অফুরন্ত শক্তি, সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাই পারে দেশকে বৈশ্বিক মানচিত্রে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করতে। 

বক্তারা আরো বলেন, যুবকরা যাতে কোনো কারণে মরণব্যাধি নেশায় আসক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যত প্রশিক্ষণ নেওয়া যাবে, তত দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে। অনুষ্ঠানে স্বাগত দেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিরব সংস্থার নির্বাহী পরিচালক মুখলেসুর রহমান, প্রশিক্ষনার্থী  মোসা. জুই খাতুন ও ফরি-উজ্জামান  প্রমুখ। শেষে ১২ যুব ও নারীকে ১৩ লাখ টাকা ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র এবং নিবন্ধিত যুব সংগঠনকে সনদপত্র ও সংগঠনকে ক্রেষ্ট প্রদান করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: