কোনাবাড়িতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ট্রাফিক পুলিশ বক্সে আগুন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে কোনাবাড়ি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে

2026-11-01T12:06:39+00:00
2026-11-01T12:06:39+00:00
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কোনাবাড়িতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ট্রাফিক পুলিশ বক্সে আগুন
গাজীপুর প্রতিনিধি
রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
সংগৃহীত ছবি

গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে কোনাবাড়ি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে পুলিশ বক্সের আসবাবপত্র পুড়ে গেছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধ শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে শ্রমিকরা প্রথমে পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন, পরে সেখানে আগুন দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলম জানান, রোববার সকালে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছেন। বক্সটি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বিশ্রামের কাজে ব্যবহার করতেন। সেখানে মূল্যবান কোনো জিনিসপত্র ছিল না। তবে বক্সের আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে।

এদিকে শ্রমিকদের বিক্ষোভে কোনাবাড়ি ছাড়াও শফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সকাল থেকে এসব এলাকায় দফায় দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: