সাতক্ষীরায় ফেন্সিডিল সদৃশ ৩৪৭ বোতল মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ ৩৪৭ বোতল মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে

2026-11-01T10:28:07+00:00
2026-11-01T10:28:07+00:00
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় ফেন্সিডিল সদৃশ ৩৪৭ বোতল মাদকসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরা প্রতিনিধি
রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম 
সংগৃহীত ছবি

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ ৩৪৭ বোতল মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. হান্নান শেখ (৪৭) ও মো. কবির শেখ (৩০)।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকারেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের পরিমাণ ৩৪৭ বোতল।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা মাদকসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: