শ্রমিক অসন্তোষে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মোতায়েন বিজিবি

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়কে নেমেছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাকশ্রমিকরা। রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল

2026-11-01T10:52:32+00:00
2026-11-01T10:52:32+00:00
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রমিক অসন্তোষে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মোতায়েন বিজিবি
গাজীপুর প্রতিনিধি
রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:৫২ এএম 
সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়কে নেমেছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাকশ্রমিকরা। রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। শ্রমিকদের অবরোধে মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন শিল্প এলাকার পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দিতে মহাসড়কের দিকে আসতে থাকেন।

এদিকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিল্প পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি বিবেচনায় সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

তিনি আরও জানান, কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: