বিজয়নগরে পত্তন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাকারিয়াকে মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমর্থন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৬ নম্বর পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. জাকারিয়াকে সমর্থন দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা

2026-10-31T18:11:31+00:00
2026-10-31T18:11:31+00:00
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিজয়নগরে পত্তন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাকারিয়াকে মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমর্থন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৬ নম্বর পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. জাকারিয়াকে সমর্থন দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা। এক আলোচনা সভায় উপস্থিত নেতারা সর্বসম্মতিক্রমে তাঁর প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় আসন্ন পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের সন্তান অ্যাডভোকেট মো. জাকারিয়াকে চেয়ারম্যান পদে সমর্থনের প্রস্তাব উত্থাপিত হলে উপস্থিত মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতাকর্মীরা তাতে একমত পোষণ করেন।

সমর্থন পাওয়ার পর অ্যাডভোকেট মো. জাকারিয়া বলেন, তাঁর বাবা দেশের স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি গর্বিত। বাবার আদর্শ ও অনুপ্রেরণায় আসন্ন নির্বাচনে অংশ নিতে চান তিনি। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে সবসময় পাশে থাকতে চাই। পত্তন ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। এ জন্য আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। আপনারা আমার পাশে থাকলে আমিও সবসময় আপনাদের পাশে থাকব।’

অ্যাডভোকেট মো. জাকারিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩ ও শিশু আদালত-৩-এর সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় উপস্থিত ছিলেন রুহুল আমিন বিপ্লব, সাংবাদিক মানিক শহীসহ জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিজয়নগর কমিটির সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় সংগঠনের আহ্বায়ক মো. আবু শামীম, যুগ্ম আহ্বায়ক ইকবাল করিম খন্দকার, জসীম উদ্দিন ও শাহীন হাসান, সদস্য সচিব মো. শাহ আলম, সহ-সদস্য সচিব মলাই মিয়াসহ সদস্য আমিনুল ইসলাম, তোফায়েল আহম্মদ, কামাল হোসেন, জামাল মিয়া, মমশাদ চৌধুরী, বুলবুল আহমেদ, মুছা মিয়া, সোলায়মান কবীর, সুজন মিয়া, মহেষ ববি দাস, আমিনুল ইসলাম খোকন, জয়নাল আহম্মেদ, মো. রামীম ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

সভা শেষে মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্য সুদৃঢ় করা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং পত্তন ইউনিয়নের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: