বিজ্ঞান, মানবিক, বাণিজ্য—সব বিভাগেই মেয়েদের দাপট দিনাজপুর বোর্ডে

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। শুধু সামগ্রিক ফল নয়, বিজ্ঞান,

2026-10-31T17:37:36+00:00
2026-10-31T17:37:36+00:00
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিজ্ঞান, মানবিক, বাণিজ্য—সব বিভাগেই মেয়েদের দাপট দিনাজপুর বোর্ডে
দিনাজপুর সংবাদদাতা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। শুধু সামগ্রিক ফল নয়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে বেশি। ফলাফলে মেয়েদের এই এগিয়ে থাকা নতুন করে আলোচনায় এসেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন স্বাক্ষরিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

এবার দিনাজপুর বোর্ডে মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে ছাত্রী ১ হাজার ৫৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৮৩ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছেলেদের চেয়ে ১৮৭ জন এগিয়ে মেয়েরা।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, মেয়েদের পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে ৯ দশমিক ২৫ শতাংশ এগিয়ে রয়েছে মেয়েরা।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণেও মেয়েদের এগিয়ে থাকার চিত্র স্পষ্ট। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫১ শতাংশ, ছেলেদের ৬৫ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগে মেয়েরা এগিয়ে ২ দশমিক ৬১ শতাংশ।

মানবিক বিভাগে ব্যবধান আরও বেশি। এ বিভাগে মেয়েদের পাসের হার ৪৫ দশমিক ৬০ শতাংশ, ছেলেদের ৩৩ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ মানবিকে ছেলেদের চেয়ে ১২ দশমিক ৪১ শতাংশ বেশি পাস করেছে মেয়েরা।

ব্যবসায় শিক্ষা বিভাগেও এগিয়ে মেয়েরা। এ বিভাগে মেয়েদের পাসের হার ৩৬ দশমিক ৯৮ শতাংশ, ছেলেদের ৩৪ দশমিক ৯১ শতাংশ। ব্যবধান ২ দশমিক ০৭ শতাংশ।

বোর্ডের সামগ্রিক ফলাফল থেকে দেখা যাচ্ছে, জিপিএ-৫, মোট পাসের হার এবং তিনটি শিক্ষাবিভাগের প্রতিটিতেই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে। দিনাজপুর বোর্ডের এবারের এইচএসসি ফলাফলে তাই স্পষ্টভাবেই এগিয়ে মেয়েরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: